বুদ্ধ পূর্ণিমায়শান্তির বার্তা দিলেন বৌদ্ধ ভিক্ষুরা । ভারতের সরকারের প্রতি তাঁদের অনুরোধ, যুদ্ধ নয় শান্তি চাই। বৌদ্ধ ভিক্ষুদের মতে, যুদ্ধ বা হিংসা কোনও সমস্যার সমাধান নয়। তাই যুদ্ধ বন্ধ করে মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে শান্তির বাণী প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ ।
আজকের দিনে যেভাবে বিশ্ব জুড়ে মানুষ, হানাহানি, হিংসা ও যুদ্ধে শামিল হয়েছে সেখানে গৌতম বুদ্ধের দেখানো পথেই একমাত্র শান্তি ফিরে আসবে বলে মনে করেন বৌদ্ধ ভিক্ষুরা। বুদ্ধ জয়ন্তীতে বিশ্ব শান্তির জন্যে প্রার্থনা করলেন দেশ-বিদেশের বৌদ্ধ ভিক্ষুরা।
বুদ্ধ জয়ন্তী উপলক্ষে কলকাতার মেয়ো রোডে সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশন এর উদ্যোগে ২৫৬৯ তম ইন্টারন্যাশনাল বিসাখ ডে পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ব শান্তির উপর এক আলোচনা সভায় অংশ নেন বুদ্ধ ভিক্ষুরা।
বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ডঃ বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন, যুদ্ধ কখনই সমাধানের পথ নয়।
গৌতম বুদ্ধ চেয়েছিলেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে। তাই ভারত সরকার ও সারা বিশ্বের কাছে, বিভিন্ন দেশের সরকারের কাছে তাদের আবেদন যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে শান্তি ফিরিয়ে আনার।
ডেস্ক রিপোর্ট : 









