‘সংস্কৃতি বিকাশে সাম্যের জয়গানে’ শ্লোগানে সামাজিক ঐক্য-সম্প্রীতি-সৌহার্দ্যের বাতাবরণ সৃষ্টির লক্ষ্যে নবীন ও প্রথিতযশা বৌদ্ধ শিল্পীদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদ’।
গত ২৩ আগস্ট ২০২৫, শনিবার নগরের নন্দনকাননস্থ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সংগঠনের প্রথম সম্মেলন, অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা : ‘নব রবে অরুণোদয়ে’।
অভিষেক ও শপথ গ্রহণ পর্বে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তিন বছর মেয়াদী (২০২৫-২০২৮) ৪১ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হন সংগীতশিল্পী বিপুল কান্তি বড়ুয়া ও মহাসচিব নির্বাচিত হন গীতিকার ও নাট্যনির্মাতা শ্যামল চৌধুরী।
পরিষদের নির্বাচিত অন্য কর্মকর্তা ও সদস্যদের মধ্যে রয়েছেন ঊর্ধ্বতন সহ-সভাপতি- প্রযোজক-নির্মাতা স্বীকৃতি প্রসাদ বড়ুয়া, ঊর্ধ্বতন সহ-সভাপতি- সংগীতশিল্পী-সুরকার-সংগীত পরিচালক পরমেশ বড়ুয়া। সহ-সভাপতির মধ্যে রয়েছেন যথাক্রমে অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া, নাট্যকার-অভিনেতা সুমন কুমার বড়ুয়া টিংকু, দোলনচাঁপা বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, রূপায়ন বড়ুয়া ও ডা. শর্মিলা বড়ুয়া। যুগ্ম মহাসচিব বনকুসুম বড়ুয়া, যুগ্ম মহাসচিব ইলা বড়ুয়া। অর্থ সচিব দেবজিৎ বড়ুয়া বাপ্পা, সহ-অর্থ সচিব রিপন বড়ুয়া, সাংগঠনিক সচিব সুপ্রিয় কুমার বড়ুয়া, সহ-সাংগঠনিক সচিব জয়শ্রী বড়ুয়া, সাংস্কৃতিক সচিব অনন্য বড়ুয়া, সহ-সাংস্কৃতিক সচিব জুসি বড়ুয়া, প্রকাশনা সচিব নাগসেন বড়ুয়া, সহ-প্রকাশনা সচিব দেবাশীষ বড়ুয়া সাজু, প্রচার সচিব ডা. সুমিষ্ঠা বড়ুয়া, সহ-প্রচার সচিব সীমান্ত বড়ুয়া, আইন সচিব হেমা বড়ুয়া, সহ-আইন সচিব সুপর্ণা বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সচিব হৈমন্তী বড়ুয়া ইমু, সহ-আন্তর্জাতিক বিষয়ক সচিব জুলি বড়ুয়া, সমাজ কল্যাণ সচিব সঞ্চিতা তালুকদার, সহ-সমাজ কল্যাণ সচিব মুনা বড়ুয়া, দপ্তর সচিব সেঁজুতি বড়ুয়া, সহ-দপ্তর সচিব শর্মি বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব জুয়েল বড়ুয়া, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব সুস্মিতা তালুকদার মীম, মিডিয়া ও গবেষণা সচিব সঞ্চারী বড়ুয়া সাচী, সহ-মিডিয়া ও গবেষণা সচিব প্রিয়াংকা বড়ুয়া, নির্বাহী সদস্য যথাক্রমে আলপনা বড়ুয়া, অলক কান্তি বড়ুয়া, পূরবী বড়ুয়া, বর্ণালী বড়ুয়া, সিন্টু বড়ুয়া, ডা. তন্বী বড়ুয়া ও সংগীতা বড়ুয়া।
এছাড়াও উপদেষ্টামন্ডলীর মধ্যে রয়েছেন সমীর কান্তি বড়ুয়া, অশোক বড়ুয়া, সুদর্শন প্রিয় বড়ুয়া, অনিমেষ বড়ুয়া, বিজন প্রসাদ মুৎসুদ্দী ও সঞ্চিতা বড়ুয়া।
এছাড়াও সাধারণ সদস্যদের নিয়ে ৪টি উপপরিষদ গঠন করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট : 









