১২:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুকুটনাইট ধাতু চৈত্য বৌদ্ধ বিহারে শতবর্ষী অষ্টধাতু বুদ্ধ মূর্তি চুরি

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৯:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • ৭২০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়া উপজেলার মুকুটনাইট ধাতু চৈত্য বৌদ্ধ বিহারে শত বছরের পুরনো একটি বুদ্ধ প্রতিবিম্ব ও দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পটিয়া থানা পুলিশের একটি টিম। চুরির ঘটনায় ওই এলাকার বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩-৪ টার মধ্যে মুকুট নাইট ধাতু চৈত বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার গভীর রাতে ধলঘাট ইউনিয়নের মুকুট নাইট বৌদ্ধ বিহারের তালা ভেঙে চোরের দল বিহারে প্রবেশ করে একটি ৪৫-৫০ কেঝি ওজনের অষ্ট ধাতুর ২-৩ ফুট উচ্চতার (সোনা, রূপা, পিতল, তামা, লোহা, সিসা) তৈরি অত্যন্ত দামি, শত বছরের পুরনো বুদ্ধ প্রতিবিম্ব ও দানবাক্সের টাকা চুরি হয়।

মঙ্গলবার ভোরে বিহারাধ্যক্ষ ভদন্ত অনোমদর্শী মহাথের সেখানে প্রবেশ করে দেখতে পান কয়েকটি মূর্তির মাঝে অষ্টধাতুর প্রতিবিম্বটি নেই। এসময় তিনি বিহারের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে বিহার কমিটিকে জানালে তারা সেখানে ছুটে যান। এরপর পটিয়া থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পটিয়া থানার ওসি জসীম উদ্দীন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা বিস্তারিত তদন্তের পর জানাতে পারব। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে বিহারে সিসিটিভি ক্যামেরা না থাকায় ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করা যায়নি। বিহারের পক্ষ হতে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। চুরি হওয়া শতবছরের পুরনো মূর্তিটি উদ্ধার করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে গ্র্যামি পেলেন

মুকুটনাইট ধাতু চৈত্য বৌদ্ধ বিহারে শতবর্ষী অষ্টধাতু বুদ্ধ মূর্তি চুরি

আপডেট সময় ০৯:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪