০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার শোক

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০২:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৬৭৯ বার পড়া হয়েছে

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে  বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা ।

মঙ্গলবার  (২২ জুলাই)  ফেসবুক পেজে দেওয়া বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের ও মহাসচিব ভদন্ত সুমেধানন্দ মহাথের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এই দুর্ঘটনায় বহু প্রাণহানি হয়েছে এবং অনেকেই আহত হয়েছে। আমরা নিহতদের পরিবার ও পুরো স্কুল কমিউনিটির প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

তারা আরও উল্লেখ করে, এ শোকাবহ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের পারলৌকিক শান্তি কামনা করছি এবং আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা নিহতদের স্বজন ,আহত ব্যাক্তি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছে।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে গিয়ে স্কুলের এক নারী শিক্ষকসহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয় বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে গ্র্যামি পেলেন

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার শোক

আপডেট সময় ০২:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫