বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে নব মনোনীত সংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাথেরকে অবহিত করণ পত্র প্রদান, পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাউজান মহানন্দ সংঘরাজ বিহারে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়।
গত ২৪ নভেম্বর রাউজান বিনাজুরী শ্মশান বিহারে দুপুর ২ টায় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কারক সভায় এ মনোনয়ন দেয়া হয়। তিনি চতুর্দশ সংঘরাজ হিসেবে প্রয়াত সংঘরাজ শাসনশোভন ভদন্ত জ্ঞানশ্রী মহাথের’র স্থলাভিসক্ত হবেন।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার গঠনতন্ত্র অনুসারে সংঘরাজ মহাপ্রয়াণ করার ১৫ দিনের মধ্যে কারকসভা কর্তৃক পরবর্তী সংঘরাজ মনোনীত হবেন। ত্রয়োদশ সংঘরাজ শাসন শোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বরাত্রি মহাসভার সাধারণ অধিবেশনে সংঘরাজ পদে অভিষিক্ত হবেন।
ডেস্ক রিপোর্ট : 









