শ্রীলঙ্কার পেরাদানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, ধর্মকীর্তি ইন্টারন্যাশনাল পীস এণ্ড প্রগ্রেস সোসাইটির চেয়ারম্যান ভদন্ত ধর্মকীর্তি মহাস্থবির। তার পিএইচডির অভিসন্দর্ভ ছিল ‘বৌদ্ধ পরলোকগত তত্ত্ব অস্তিত্বের একত্রিশ স্তরের ধারণায় প্রতিফলিত হয় ’।
৮৬ তম আনুষ্ঠানিক সমাবর্তনের মাধ্যমে এ পিএইচডি ডিগ্রি আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেন ।
শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয় বিশ্বের একটি প্রখ্যাত ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। এই স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে প্রথম সফলভাবে সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে ২৪ জুলাই ২০২৫ ইং পিএইচডি ডিগ্রি (ডক্টর) সনদ গ্রহণ করলেন।
ডেস্ক রিপোর্ট : 









