০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানের লামা ছোট নুনারবিল সংঘরাজ শীলালঙ্কার-শীলমিত্র বৌদ্ধ বিহারে ডাকাতি

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৩:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৬৮০ বার পড়া হয়েছে

বান্দরবানের লামা উপজেলার ছোট নুনারবিল এলাকায় সংঘরাজ শীলালঙ্কার-শীলমিত্র বৌদ্ধ বিহার ও সেবা সদনে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৮ মে) দিবাগত রাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সংঘরাজ শীলালঙ্কার-শীলমিত্র বৌদ্ধ বিহার ও সেবা সদনের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, বিহারে একজন ভিক্ষু ও চারজন শ্রামণ অবস্থান করছিলেন। হঠাৎ একদল ডাকাত বিহারের টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি জানান, ঘুম ভাঙলে তিনি নিজে ডাকাতদের মুখোমুখি হন। এ সময় এক ডাকাত তাকে গুলি করার হুমকি দেয়। ডাকাতেরা চলে যাওয়ার সময় একটি টর্চলাইট ও একটি টুপি ফেলে রেখে যায়। ঠিক কত টাকা লুট হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি বিহারের অধ্যক্ষ। ঘটনার পর বিষয়টি লামা থানা পুলিশকে জানানো হয়েছে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

রাউজানে আবুরখিল তালুকদারপাড়া সংঘরাজ বিহারে আগুন

বান্দরবানের লামা ছোট নুনারবিল সংঘরাজ শীলালঙ্কার-শীলমিত্র বৌদ্ধ বিহারে ডাকাতি

আপডেট সময় ০৩:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫