বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সৎ ভাইয়ের হাতে সোহেল বড়ুয়া নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের শিলখালী বড়ুয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোহেল বড়ুয়া ওই এলাকার রাধাকান্ত বড়ুয়ার ছেলে। এছাড়া হত্যাকাণ্ডে অভিযুক্ত সুপন বড়ুয়া তার সৎ ভাই।
এদিকে নিহত সোহেল বড়ুয়ার পরিবার ও স্থানীয়দের দাবি, মঙ্গলবার সকালে সুপন বড়ুয়া তার সৎ মায়ের সঙ্গে খাবার নিয়ে ঝগড়া করেন। পরে সৎ মাকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু সন্ধ্যায় নিহত সোহেল বড়ুয়া বাড়িতে গেলে মারধরের বিষয়টি তার তাকে খুলে বলে। একপর্যায়ে সোহেল বড়ুয়া তার সৎভাই এলাকার একটি দোকানে মানুষের সামনে সুপন বড়ুয়াকে মারধর করলে পরে এলাকাবাসী এসে বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু ছোট ভাইয়ের মারধরের বিষয়টি মেনে নিতে না পেরে সে ক্ষোভে কিছুক্ষণ পর এসে একটি ছুরি নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে সোহেল বড়ুয়াকে। এতে সে মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
ডেস্ক রিপোর্ট : 









