০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্সে সিটি কাউন্সিলর নির্বাচিত হলেন আকাশ বড়ুয়া

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৬:৪৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৫৩৭ বার পড়া হয়েছে

ফ্রান্সের প্যারিসের অদুরে বাংলাদেশি অধ্যুষিত লাকর্নভ  সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন   বাংলাদেশে জন্মজাত   ৪৭ বছর বয়সী রাউজানের আকাশ বড়ুয়া। লড়েছেন প্রভাবশালী রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী নাদিয়া ছাবুন সমর্থিত  কাউন্সিলর প্রার্থী হয়ে।

এবারের নির্বাচনে  মেয়র প্রার্থী  নাদিয়া ছাবুনের প্যানেল থেকে প্রথমবারের মতো অংশ নিয়ে জয়ী হলেন বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজানের বিনাজুরীর আকাশ বড়ুয়া।রবিবার ২৩ মার্চ ২য় দফা  নির্বাচনে তিনি ও তার প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেন। এ প্রথম ফ্রান্সের মূলধারার রাজনীতিতে বৌদ্ধদের একমাত্র প্রতিনিধি হিসেবে যুক্ত হলেন।

পারিসের উপশহর লাকর্নভ শহরটি এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পৌর এলাকা। ২০২৩ সালের হিসাব অনুযায়ী এখানে বসবাসকারীর সংখ্যা ৪৭ হাজার ১৬৭ জন।

এর মধ্যে প্রায় ৫ হাজার বাংলাদেশির বসবাস, যা শহরটিকে বাংলাদেশি কমিউনিটির জন্য ভুমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।
শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

ফ্রান্সে সিটি কাউন্সিলর নির্বাচিত হলেন আকাশ বড়ুয়া

ফ্রান্সে সিটি কাউন্সিলর নির্বাচিত হলেন আকাশ বড়ুয়া

আপডেট সময় ০৬:৪৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬