০৬:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধুতাঙ্গসাধক ড. এফ দীপংকর মহাথের হত্যার বিচার দাবি

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৯:৫১:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৭৩৬ বার পড়া হয়েছে

ধুতাঙ্গসাধক ড. এফ দীপংকর মহাথের হত্যার’ রহস্য উন্মোচন, সুষ্ঠু তদন্ত ও বিচার  দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে  বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

রবিবার (১৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ধুতাঙ্গসাধক ও বান্দরবান আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারের অধ্যক্ষ ড. এফ দীপংকর মহাথের ছিলেন একজন গুণী ও প্রাজ্ঞ-পণ্ডিত ভিক্ষু।

ধ্যানসাধনার কারণে তিনি সমতলীয় বৌদ্ধদের পাশাপাশি পাহাড়ি বৌদ্ধদের কাছে বেশ সমাদৃত হয়ে উঠেন। এমনকি তাঁর পাণ্ডিত্যের কারণে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সবার কাছেও দীপংকর ভান্তে বেশ জনপ্রিয় ছিলেন। এই জনপ্রিয়তা একটি গোষ্ঠীর কাছে চক্ষুশূল হয়ে উঠে। এই কারণেই বৌদ্ধদের অহংকার ধুতাঙ্গসাধক ড. এফ দীপংকর মহাথের ভান্তেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করেন বক্তারা।

তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্যোগে প্রতিবাদ সমাবেশে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ভদন্ত প্রিয়ানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত প্রিয়রত্ন মহাস্থবির, সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সহ-সভাপতি ভদন্ত মৈত্রীপ্রিয় মহাস্থবির,ভদন্ত ধর্মবংশ মহাস্থবির, সংঘরাজ ভিক্ষু মহাসভার  প্রাক্তন মহাসচিব ভদন্ত এস লোকজিৎ মহাস্থবির,  সংঘরাজ ভিক্ষু মহাসভার দপ্তর সম্পাদক ভদন্ত রত্নানন্দ স্থবির,ভদন্ত  শীলজ্যোতি মহাস্থবির, ভদন্ত দীপঙ্কর মহাস্থবির, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া,প্রকৌশলী শিফু বড়ুয়া,  শিক্ষক দুলাল কান্তি বড়ুয়া, বুদ্ধশ্রী স্থবির, শাক্যনিধি ভিক্ষু, জয়জ্যোতি ভিক্ষু, তিষ্যানন্দ ভিক্ষু, বোধিসম্ভার ভিক্ষু, শিক্ষক বিশু কুমার বড়ুয়া, ধনঞ্জয় বড়ুয়া রুবেল, বান্দরবান সেবক সংঘের প্রধান ভুটান বড়ুয়া, কবি সোমা মুৎসুদ্দী, বিন্দু বড়ুয়া, আবদুল্লাহপুর সেবক কমিটির সহ-সভাপতি অংশু বড়ুয়া, নিহার কান্তি বড়ুয়া প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জৈষ্ঠ্য বড়ুয়া।

উল্লেখ্য গত বছরের ১২ জুলাই দিবাগত রাতে দীপংকর ভান্তেকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মেরে রশিতে ঝুলিয়ে রাখা হয়েছিল। কিন্তু এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের একবছর পার হলেও এখনো হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন।

সমাবেশ শেষে মিছিলটি  চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে গ্র্যামি পেলেন

ধুতাঙ্গসাধক ড. এফ দীপংকর মহাথের হত্যার বিচার দাবি

আপডেট সময় ০৯:৫১:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫