০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ দেশে বিভক্তির সুযোগ নেই: আমীর খসরু

বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠের রাজনীতির কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “দেশ পরিচালিত হবে সকল নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই রাষ্ট্রে বিভক্তির কোনো সুযোগ নেই।”

রোববার (১১ মে) চট্টগ্রাম নগরীর ডিসি হিল এলাকায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শান্তি শোভাযাত্রার পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় ৬১টি বৌদ্ধ সংগঠন স্ব স্ব ব্যানার নিয়ে  অংশ নেয়।

আমীর খসরু বলেন, “আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সমাজ, দেশ, রাষ্ট্র গড়বো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন প্রতিষ্ঠা করেছিলেন, তা ছিল সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য। আমরা সেই চেতনায় বিশ্বাসী। আজকের শোভাযাত্রা সেই ঐক্যেরই প্রতীক।”

রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, “অপরের মতের প্রতি সম্মান জানাতে হবে। সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব নয়। আজকের এই শোভাযাত্রা রাজনীতির মাঠেও শান্তির বার্তা দেয়।”

শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “চট্টগ্রামকে শুধু একটি ক্লিন, গ্রিন, হেলদি সিটিতে নয়, শান্তিপূর্ণ ও নিরাপদ শহর হিসেবেও গড়তে চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সবাই এখানে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ।”

সমাবেশে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি ও প্রাক্তন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন, আর কে কে বাংলাদেশের ব্রাঞ্চ মিনিস্টার মি. মরি মাসানোবু, বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ান, এবং ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

লায়ন রনি কুমার বড়ুয়া ও রোটারিয়ান সপু বড়ুয়ার সঞ্চালনায় বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি  রুবেল বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক  ববি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি মৃদুল বড়ুয়া চৌধুরী, বিএলআই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক মৃণাল কান্তি বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

শোভাযাত্রাটি বৌদ্ধ মন্দিরের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে গ্র্যামি পেলেন

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ দেশে বিভক্তির সুযোগ নেই: আমীর খসরু

আপডেট সময় ১১:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫