বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ত্রয়োদশ সংঘরাজ, শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি বুধবার , বৃহস্পতিবার ও শুক্রবার রাউজানের পশ্চিম বিনাজুরি শ্মশান বিহার অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
২৮ জানুয়ারি (বুধবার ) বিকেল ৩ টায় শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের’র জীবনদর্শন ও কর্মভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ সংঘরাজ, শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সহসভাপতি ভদন্ত বিনয়পাল মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ত্রয়োদশ সংঘরাজ, শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি ধর্মসারথী ভদন্ত শাসনানন্দ মহাথের। আলোচনায় অংশ নেবেন পার্বত্য সংঘরাজ ভদন্ত প্রজ্ঞাবন্দ মহাথের ভদন্ত ড. ধর্মকীর্তি মহাথের ,ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের, ভদন্ত শাসনরক্ষিত মহাথের, শাসনকান্ডারী ভদন্ত ধর্মমিত্র মহাথের, অধ্যাপক সুমেধানন্দ মহাথের, শিক্ষাবিদ এম, বোধিমিত্র মহাথের, ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. প্রীতি বড়ুয়া, অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া, অধ্যাপক ডা. এ,এম,রাইহান উদ্দিন, অধ্যাপক তুষার কান্তি বড়ুয়া , অধ্যক্ষ শিমুল বড়ুয়া, জেলা প্রাথমিক শিক্ষা অবসরপ্রাপ্ত কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া, সাংবাদিক বিপ্লব বড়ুয়া ,লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল ।
২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে ত্রয়োদশ সংঘরাজ, শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের’র নির্বাণ সুখ কামনায় অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি রাজগুরু ভদন্ত অভয়ানন্দ মহাথেরর সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন ২৯ তম সংঘনায়ক অধ্যাপক ভদন্ত বনশ্রী মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথের, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের।
বিকেলে শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে অনিত্য ও স্মৃতিচারণ সভা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ ময়াহথেরর সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সাংসদ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী । প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন ২৯ তম সংঘনায়ক অধ্যাপক ভদন্ত বনশ্রী মহাথের।
৩০ জানুয়ারি (শুক্রবার) সকালে ত্রয়োদশ সংঘরাজ, শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের’র নির্বাণ সুখ কামনায় অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘরাজ কর্মযোগি ভদন্ত শীলরক্ষিত মহাথের, উপসংঘরাজ ভদন্ত ধর্মদর্শী মহাথের । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া।
বিকেলে শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে অনিত্য ও স্মৃতিচারণ সভা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার চতুর্দশ সংঘরাজ শাদশস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘরাজ সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়দর্শী মহাথের, উপসংঘরাজ কর্মযোগি ভদন্ত শীলরক্ষিত মহাথের, উপসংঘরাজ শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের, উপসংঘরাজ ভদন্ত ধর্মদর্শী মহাথের । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
সন্ধ্যায় বৌদ্ধ শাস্ত্রীয় রীতি অনুযায়ী ‘চন্দন চিতার’ মাধ্যমে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।
ডেস্ক রিপোর্ট : 








