বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথেরকে রাজকীয় সম্মান জানালো ওয়ার্ল্ড বুড্ডিস্ট সুমিট কমিটি।
গত ২২ নভেম্বর ওয়ার্ল্ড বুড্ডিস্ট সুমিট এর প্রধান কার্যালয় বুড্ডিস্ম রয়েল গ্র্যান্ড হল, নেনবুতসুশু সাম্পোজান মুরিওজুজি প্রধান বিহার প্রাঙ্গণে মহাসমারোহে রাজকীয় সম্মান জানান।

ওয়ার্ল্ড বুড্ডিস্ট সুমিটএর বাংলাদেশ প্রতিনিধি সদস্য ড. সুমনপ্রিয় মহাস্থবিরের মাধ্যমে জাপানের ওয়ার্ল্ড বুড্ডিস্ট সুমিট কমিটি তা অবগত হয়ে বাংলাদেশে শোক বাণী প্রেরণ করেন এবং তাদের পক্ষ হয়ে মহামান্য সংঘরাজ ভান্তেকে সুদৃশ্য পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা নিবেদনের জন্য ড. সুমনপ্রিয় মহাস্থবির মহোদয়কে অনুরোধ জানান। পরবর্তী সময়ে ২২ নভেম্বর ২০২৫ ইং তারিখে ওয়ার্ল্ড বুড্ডিস্ট সুমিট এর প্রধান কার্যালয় বুড্ডিস্ম রয়েল গ্র্যান্ড হল, নেনবুতসুশু সাম্পোজান মুরিওজুজি প্রধান বিহার প্রাঙ্গণে মহাসমারোহে রাজকীয় সম্মানে সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের প্রতি স্মৃতি চারণ সভা সম্পন্ন করেন।
ভদন্ত সুমনোপ্রিয় মহাথের 









