০৮:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বুদ্ধজয়ন্তী ২৫৬৯ বুদ্ধবর্ষ উদযাপন

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১০:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৮৩৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বুদ্ধজয়ন্তী ২৫৬৯ বুদ্ধবর্ষ উপলক্ষে “মনুষ্যত্ব বিকাশে বুদ্ধ বাণী” শীর্ষক আলোচনা ও সম্প্রীতি সম্মেলন, শান্তি শোভাযাত্রা,  বরেণ্য শিক্ষক সম্মাননা, নবীন বরণ,  ইতিহাস সমৃদ্ধ ‘চেতিযগাম ‘স্মরণিকা প্রকাশ, রক্ত গ্রুপ নির্ণয় সহ নানা অনুষ্ঠানমালায়  উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২০জুন) বৌদ্ধ ছাত্র/ ছাত্রীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্মিলিত বৌদ্ধ শিক্ষার্থীদের ব্যানারে ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মনুষ্যত্ব বিকাশের বুদ্ধবানী শীর্ষক আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ আল-আমিন। উদযাপনী পরিষদের আহবায়ক, জি. নিরোধানন্দ ভিক্ষুর সভাপতিত্বে  প্রধান আলোচক  ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, উদ্বোধক  ছিলেন, পালি বিভাগের সভাপতি ড. সুদীপ্তা বড়ুয়া।

বিশেষ আলোচক ছিলেন পালি বিভাগের সহযোগী অধ্যাপক শাসনানন্দ বড়ুয়া রুপন ।  বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, লেখক ও প্রাবন্ধিক অমল বড়ুয়া, নৃপতিরন্জন বড়ুয়া ও যিশু বড়ুয়া। সংবর্ধিত হন বৌদ্ধ সমাজের আলোকিত দিকপাল বিশ্ববিদ্যালয়ের বরেণ্য প্রাক্তন শিক্ষক  প্রফেসর ড. বেণু প্রসাদ বড়ুয়া, প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া ও প্রফেসর সুমঙ্গল বড়ুয়া।

শিক্ষার্থীদের পক্ষে  বক্তব্য রাখেন জনি বড়ুয়া ।

রিতু বড়ুয়া, দীপ্ত দীপ বড়ুয়া তিমু, নিশান বড়ুয়া পুনম এর সঞ্চালনায় মঙ্গলাচরণ করেন ভদন্ত জ্ঞানপ্রিয় ভিক্ষু।  প্রিয়ন্তী বড়ুয়া  উদ্বোধনী সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠান উপলক্ষে রাউজান ব্লাড ব্যাংকের সহযোগিতায় ব্লাড গ্রুপ কর্মসূচি সম্পন্ন হয়।

আলোচকগণ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মহামতি গৌতম বুদ্ধের বাণীর প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ উপলক্ষে
চেতিয়গাম নামে একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয়।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে গ্র্যামি পেলেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বুদ্ধজয়ন্তী ২৫৬৯ বুদ্ধবর্ষ উদযাপন

আপডেট সময় ১০:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫