দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়ে মৃত্যুর কাছে হার মানলেন রাউজান উপজেলার গহিরা অংকুরাঘোনা গ্রামের ফ্রান্স প্রবাসী রাতুল বড়ুয়া (৪১)।
বুধবার (৩১ ডিসেম্বর ) স্থানীয় সময় দুপুর প্রায় ১:৪৫ মিনিটেটায় প্যারিসের স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়।
রাতুল বড়ুয়া গহিরা অংকুরাঘোনা গ্রামের প্রয়াত রতন বড়ুয়া ও মঞ্জু রাণী বড়ুয়া’র মেঝ ছেলে।ফ্রান্সে তার স্ত্রী পূর্ণিমা বড়ুয়া ও কীর্তিকা বড়ুয়া (৪) নামে ১ কন্যা সন্তান রয়েছে।
ফ্রান্স প্রবাসী রাতুল ক্যানসারে আক্রান্ত হয়ে প্যারিসের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
ডেস্ক রিপোর্ট : 









