বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাথের সংঘরাজ হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) রাউজান বিনাজুরী শ্মশান বিহারে দুপুর ২ টায় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কারক সভায় এ মনোনয়ন দেয়া হয়। তিনি চতুর্দশ সংঘরাজ হিসেবে প্রয়াত সংঘরাজ শাসনশোভন ভদন্ত জ্ঞানশ্রী মহাথের’র স্থলাভিসক্ত হবেন।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি সদ্ধর্মবারিধী ভদন্ত প্রিয়ানন্দ মহাথের’র সভাপতিত্বে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার গঠনতন্ত্র অনুসারে সংঘরাজ মহাপ্রয়াণ করার ১৫ দিনের মধ্যে কারকসভা কর্তৃক পরবর্তী সংঘরাজ মনোনীত হবেন।
ত্রয়োদশ সংঘরাজ শাসন শোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বরাত্রি মহাসভার সাধারণ অধিবেশনে সংঘরাজ পদে অনুমোদন ও অভিষিক্ত হবেন।
ডেস্ক রিপোর্ট : 









