১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের স্মারকলিপি প্রদান

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১০:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৭৯৯ বার পড়া হয়েছে

আসন্ন শুভ প্রবারণা পূর্ণিমা এবং শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করে তারা এই স্মারকলিপি প্রদান করেন।

আগামী ৬ অক্টোবর বিশ্ব বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এই প্রবারণা পূর্ণিমা এবং মাসব্যাপী অনুষ্ঠিতব্য দানশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দান-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পাদনের লক্ষ্যে সারা দেশে বৌদ্ধবিহারগুলোতে নিরাপত্তা জোরদার করার জন্য এই স্মারকলিপি দেওয়া হয়।

প্রতিনিধিদলে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন ও ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিহারাধ্যক্ষ, শুভ প্রবারণা পূর্ণিমা ও শুভ কঠিন চীবর দান উদযাপন পরিষদের চেয়ারম্যান ভদন্ত ধর্মমিত্র মহাথের, মহাসচিব ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো, ভিক্ষু সুনন্দপ্রিয় এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

স্বরাষ্ট্র উপদেষ্টা স্মারকলিপি গ্রহণপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রতিনিধি দলকে আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া

স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের স্মারকলিপি প্রদান

আপডেট সময় ১০:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫