০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট বৌদ্ধ সমিতির নতুন কমিটি গঠিত

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১১:৪৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৬৯৩ বার পড়া হয়েছে

সিলেট বৌদ্ধ সমিতি ২০২৪-২৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টম্বর) দুপুরে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সিলেট বৌদ্ধ বিহারে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা  জ্যোতিমিত্র বড়ুয়া মিঠুল নতুন কমিটির নাম ঘোষণা করেন। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চন্দ্রশেখর বড়ুয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজন বড়ুয়া বাঁধন। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে গঠন করা হবে। সভায় ৪৬জন সিলেট বৌদ্ধ সমিতির কার্যকরি পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিগত কমিটির আয়-ব্যায়ের প্রতিবেদন দাখিল করেন সাবেক সাধারণ সম্পাদক  পলাশ বড়ুয়া।

আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় সিলেট বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে সিলেটে বসবাসরত সকল বৌদ্ধ নর-নারীদের যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সভায় প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান ২০২৪ পালনের লক্ষ্যে  উদয়ন বড়ুয়াকে আহ্বায়ক ও ইমন বড়ুয়াকে সদস্য সচিব করে আহ্বায়ক গঠন করা হয়।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

রাউজানে আবুরখিল তালুকদারপাড়া সংঘরাজ বিহারে আগুন

সিলেট বৌদ্ধ সমিতির নতুন কমিটি গঠিত

আপডেট সময় ১১:৪৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪