১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রামুতে বৌদ্ধ বিহার থেকে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৫:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮৪৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলার পুরনো শ্রীকুল বৌদ্ধ বিহার থেকে ভদন্ত ক্ষেমাচারা ভিক্ষু (২২) নামে এক ভিক্ষুর মরদেহ উদ্ধার করেছে রামু থানা পুলিশ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে,  মৃত ভিক্ষুর গৃহী নাম থুই নু মং মারমা । তিনি রাঙামাটির কাউখালী থানা দাপুয়া গ্রামের বাসিন্দা। তিনি মং শিপ্রু মারমা ও সিংমা অং এর পুত্র।

স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে ছোয়াং সেরে তিনি বিহারে প্রবেশ করেন। দুপুরের দিকে  খাবারের জন্য তাকে ডাকতে গেলে তার ঝুলন্ত দেহ দেখতে পান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেউ কেউ আত্মহত্যার কথা বললেও অনেকে মৃত্যুটিকে রহস্যজনক হিসেবে দেখছেন।

উল্লেখ্য, মৃত ভিক্ষু দীর্ঘ দুই বছর ধরে ওই বিহারে দায়িত্ব পালন করে আসছিলেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

রাউজানে আবুরখিল তালুকদারপাড়া সংঘরাজ বিহারে আগুন

রামুতে বৌদ্ধ বিহার থেকে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫