০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভদন্ত ধর্মানন্দ মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ৪ জুলাই শুক্রবার

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৮:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৬৬৩ বার পড়া হয়েছে

রাউজান খামার বাড়ী ধর্মদূত  বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের’র পবিত্র মরদেহের পেটিকা বদ্ধ ও সাপ্তাহিক অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠান আগামী ২৩ জুন সোমবার ও জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ৪ জুলাই শুক্রবার রাউজান খামার বাড়ী ধর্মদূত  বিহারে অনুষ্ঠিত হবে।

আজ (বুধবার)  ১৮ জুন বিহার প্রাঙ্গণে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা,  রাউজান কৈউটিয়া খামার বাড়ি ধর্মদূত বিহার পরিচালনা কমিটির এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

গত ১৮ জুন আনুমানিক সকাল ৯ টায়  পরলোকগমন করেন। জানা যায়, ছোয়াং গ্রহণ করার পর অসুস্থতা অনুভব করলে বিহারের দায়ক-দায়িকাগণ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নাক-মুখ দিয়ে রক্ত ও ফেনা বের হতে থাকে। অত:পর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বর্তমানে তার মরদেহ রাউজান খামার বাড়ী ধর্মদূত  বিহারে রাখা আছে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

রাউজানে আবুরখিল তালুকদারপাড়া সংঘরাজ বিহারে আগুন

ভদন্ত ধর্মানন্দ মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ৪ জুলাই শুক্রবার

আপডেট সময় ০৮:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫