কানাডায় বাংলাদেশী বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করা হয়েছে।
কানাডা বসবাসরত বাংলাদেশী বৌদ্ধরা নিজস্ব অর্থায়নে স্থায়ী বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেছে। দ্বিতীয় বৃহত্তম শহর মন্ট্রিয়ল শহরে এ বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করা হয়।
বিহারের নামকরণ করা হয়েছে ‘কানাডা-বাংলাদেশ বৌদ্ধ বিহার এবং মেডিটেশন সেন্টার’।
আগামী ৬ জুলাই রবিবার বিহারের দ্বারোৎঘাটন, বিহার ভূমিদান, আষাঢ়ী পূর্ণিমা উদযাপন, বর্ষাবাস আরাধনা, নবরত্ন এবং ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠের মধ্য দিয়ে সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিহার চত্বরে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, কানাডা, আমেরিকা, ভারত সহ বিভিন্ন দেশের ভিক্ষুসংঘ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এতে সকলের উপস্থিতি কামনা করেন ভদন্ত ভিক্ষু ধর্মালংকার , ভিক্ষু প্রজ্ঞাশ্রী ।
বিহারের ঠিকানা:
Canada-Bangladesh Buddhist Vihara and Meditation Centre, 7950 6e Avenue, Montreal, QC H1Z 2T3, Canada.
ডেস্ক রিপোর্ট : 









